প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গতকাল শনিবার ভারতীয় ওষুধ ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত ফাঁড়ির দুর্লভপুর-মনাকষা এলাকার সীমান্ত পিলার ১৭০/১ এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ওষুধের ৯ হাজার ৫১০টি এবং ৫৫টি ইনজেকশন উদ্ধার করে বিজিবি। এসবের আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। উদ্ধার করা ওষুধ ও ইনজেকশন শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।