প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর এলাকা থেকে গতকাল রোববার সকালে দুটি ভারতীয় মহিষ ও পাঁচটি গরু আটক করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল হক বলেন, গতকাল সকাল ছয়টার দিকে দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মালিকবিহীন অবস্থায় দুটি মহিষ ও পাঁচটি গরু আটক করে বিজিবি। এগুলোর দাম আনুমানিক পাঁচ লাখ ১০ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|