ভারতীয় পণ্য জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাপড় জব্দ করেছেন। গতকাল সোমবার ভোরে কুষ্টিয়ার খোকশা উপজেলার গারুলপাড়া স্থানে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় বিজিবি ৬ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, চুয়াডাঙ্গার জীবননগর থেকে এসব পণ্য ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। আটক পণ্যের মূল্য সাত কোটি ১৬ লাখ ১৭ হাজার টাকা। এসব পণ্য দর্শনা কাস্টমসে জমা দেওয়া হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি