ভারতীয় বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় গতকাল শুক্রবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণের ভারতীয় সিজেট ট্যাবলেট উদ্ধার করেছেন। বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় বিজিবির সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করে। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তা জব্দ করা হয়। পরে বস্তা থেকে ১ লাখ ৯৮ হাজার সিজেট বড়ি জব্দ করা হয়।