ভারতীয় মদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের টহল দল গত শনিবার সীমান্তবর্তী কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবি পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের খঞ্জনপুর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী জানান, একটি মাদক চোরাকারবারির দল ভারত থেকে মাদকদ্রব্য চোরাই পথে নিয়ে এসে উপজেলার সীমান্তবর্তী কল্যাণপুর মোড় এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা শনিবার রাতে ওই স্থানে অবস্থান নেন। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ ফেলে পালিয়ে যায়।