ভারতীয়সহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোরে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের আটক করা হয়। এ সময় ২৮টি ভারতীয় গরুও জব্দ করা হয়।