প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা বাজার এলাকার একটি বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ফিরোজ খান (৪০) নামের এক ভারতীয়কে আটক করেছে পুলিশ। ওই বাড়ির মালিক আবদুল ওয়াদুদের ছেলে মো. রেজাউল (২৫) ও মেয়ে শিরিন আক্তারকেও (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, হিন্দিভাষী ফিরোজ খানের বাড়ি ভারতের বেঙ্গালুরুতে। তিনি অবৈধভাবে বাংলাদেশে এসে ওয়াদুদের বাড়িতে চার-পাঁচ দিন ধরে অবস্থান করছেন। ওয়াদুদের দুই ছেলেমেয়ে বেঙ্গালুরুতে থাকেন। শিরিনের দাবি, ফিরোজ খানের সঙ্গে তাঁদের আত্মীয়তার সম্পর্ক। সেই সূত্রে তিনি বাংলাদেশে এসেছেন।