ভারতীয় এলাচ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূঁয়াই বাজার এলাকায় গত বৃহস্পতিবার দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভারতীয় এলাচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির সূত্রে জানা গেছে, সাদ্দাম পরিবহনের বাসটি সিলেটের বিয়ানীবাজার থেকে বগুড়া যাচ্ছিল। খবর পেয়ে বিজিবির জুড়ী ক্যাম্পের টহল দল ভূঁয়াই বাজার এলাকায় রাত নয়টার দিকে বাসটি আটকায়। এ সময় বাসে যাত্রীদের মালামাল রাখার নির্ধারিত জায়গায় তিনটি বস্তায় বোঝাই করা ১৭৪ কেজি ভারতীয় এলাচ পাওয়া যায়।