ভারতীয় কাপড় জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে এক ট্রাক ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে উপজেলার কাজীরহাট এলাকা থেকে এসব কাপড় জব্দ করা হয়। জব্দ করা কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস ও থানকাপড়। সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী জানান, সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাকারবারিরা ট্রাকে ভরে বিপুল পরিমাণ মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার গোলাম মোস্তার নেতৃত্বে বিজিবি সদস্যরা কাজীরহাট এলাকায় অভিযান চালান। এ সময় চোরাকারবারিরা মালামালসহ ট্রাক ফেলে পালিয়ে যায়।