ভারতীয় কাপড় জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলার শৈলগাতি সেতু এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার ভারতীয় শাড়ি, থ্রি পিস, থান কাপড় ও পিকআপ জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. এম ফরিদুজ্জামান খান জানান, চোরাইপথে আনা ২০০ শাড়ি, ৩০৫টি থ্রিপিস এবং ১টি পিকআপ আটক করা হয়েছে। এগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এসব কাপড়ের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।