ভারতীয় কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার ডলার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার রাতে এক ভারতীয় কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার মার্কিন ডলার জব্দ করেছে শুল্ক বিভাগ। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন জানান, ওই ভারতীয় কর্মকর্তার কাছে থাকা ব্যাগের মধ্যে এসব ডলার পাওয়া গেছে বলে শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে।
কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে নয়টায় ইন্ডিয়ান এয়ারলাইনসে করে সস্ত্রীক কলকাতায় যাওয়ার কথা ছিল এই কূটনীতিকের। তবে প্রয়োজনীয় কাগজপত্র তাঁর সঙ্গে না থাকায় এসব ডলার রেখে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, কাগজপত্র দেখাতে পারলে জব্দ করা ডলার ছেড়ে দেওয়া হবে।
সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়ার এক কূটনীতিকের কাছ থেকে অবৈধ সোনা আটক করা হয়।