ভারতীয় গরু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাজার এলাকা থেকে গত বুধবার রাত ১১টার সময় ১৪টি ভারতীয় গরু ও একটি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল আলম জানান, গত বুধবার রাত ১১টার সময় সদর উপজেলার আমনুরা বাজার এলাকায় ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ১৪টি ভারতীয় গরু ও একটি মহিষ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। আটক গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|