ভারতীয় গরু আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গতকাল রোববার অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার মাদকদ্রব্য ও গবাদিপশু আটক করেছে বিজিবি। সদর উপজেলার যাত্রাপুর সীমান্তে বিওপি নায়েক আবদুল ওয়াবের নেতৃত্বে একদল জওয়ান যাত্রাপুর নদীর ঘাটে ৩২ বোতল মদ জব্দ করে। এ সময় পাচারকারী পালিয়ে যায়। এদিকে ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি এলাকা থেকে আটটি ও শালঝোড় সীমান্তে গদাধর সেতুর ওপর থেকে দুইটি ভারতীয় গরু জব্দ করেন বিজিবির জওয়ানরা। কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মদের বোতল জমা দেওয়া হয় ও গরুগুলো কাস্টমসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম গ্রহণ করা হয়।