প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার সীমান্ত থেকে গতকাল রোববার ১১টি ভারতীয় গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। ভোরে বিজিবির ভূরুঙ্গামারী ধলডাঙ্গা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ছাট গোপালপুর এলাকা থেকে ওই ১১টি ভারতীয় গরু আটক করে। এ ছাড়া ফুলবাড়ীর অনন্তপুর বিওপির হাবিলদার মো. আউয়াল হোসেনের নেতৃত্বে ভোরে উত্তর অনন্তপুর এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিল ও আড়াই কেজি গাঁজা উদ্ধার করে। ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন বলেন, গরুগুলো শুল্ক অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের ব্যবস্থা করা হবে। ফেনসিডিল ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।