প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা গতকাল সোমবার ছয়টি ভারতীয় গরু, ৪৮ হাজার ৮৬০টি শক্তিবর্ধক বড়ি, ব্লেন্ডারের যন্ত্রাংশ, নিষিদ্ধ পলিথিন এবং বিপুল পরিমাণ অ্যালকোহল ও ফেনসিডিল জব্দ করেছেন। গতকাল জীবননগর এলাকার দত্তনগর সড়ক, মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মাঠ, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রাম ও মুন্সীপুর গ্রাম এবং ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ ভারতীয় গরু ও পণ্য জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।