প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ইয়াবাসহ নাজির হোসেন (৩২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার উপজেলার বিশাপাড়া মহল্লার সাইফুল ইসলামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে নাজির ও সাইফুলের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করেছে। নাজির ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার আত্তোর (হাঁড়িপুকুর) গ্রামের বাসিন্দা। ডিবি দিনাজপুর কার্যালয় সূত্রে জানা যায়, নাজির গত সোমবার রাতে বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছেন বলে খবর পায় ডিবি পুলিশ।এরপর চল্লিশটি ইয়াবা বড়িসহসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|