প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন এলাকা থেকে ১৫ লাখ টাকার ভারতীয় জর্দাবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশাসহ একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। চাতলাপুর বিজিবির সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় বিজিবির সদস্যরা রেলস্টেশন এলাকায় একটি অটোরিকশার গতি রোধ করেন। এ সময় তাঁরা অটোরিকশার ভেতর থেকে গোপাল জর্দার এক হাজার ৮০০টি কৌটা উদ্ধার এবং আবদুল মজিদ নামের একজনকে আটক করেন। আবদুল মজিদের বাড়ি চাঁদপুরের আরিছাঘাট এলাকায়।