ভারতীয় জিরা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়া ডাংগা সীমান্তে গতকাল মঙ্গলবার ভোরে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। দিয়া ডাংগা সীমান্ত ফাঁড়ির বিিজবির একটি টহল দল খবর পেয়ে আন্তর্জাতিক সীমান্তপিলার ৯৭৯-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে ধামেরহাট এলাকায় ওই অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ১৯০ প্যাকেট জিরা জব্দ করা হয়। জব্দ করা এসব জিরার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। এসব জিরা কাস্টম অফিসে জমা করা হয়েছে।