প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে চোরাইপথে আনা একটি ভারতীয় মাহিন্দ্র ট্রাক্টর জব্ধ করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার ভুতিপুকুরী বিজিবি ক্যাম্পের টহল দল চুয়ামতি সীমান্ত থেকে মালিকবিহীন ওই ট্রাক্ট জব্ধ করে; যার বর্তমান বাজারমূল্য ১৬ লাখ টাকা। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ট্রাক্টর জব্ধের সত্যতা নিশ্চিত করেছেন।