ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক ভারতীয় ট্রাকচালকের সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে চালভর্তি ভারতীয় ট্রাকের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।

মৃত ব্যক্তির নাম গৌতম গোলদার (৪৯)। তিনি ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বেলেদোনাপুরের হরিদাস গোলদারের ছেলে।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গনি জানান, ওই ব্যক্তির কাছে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী তাঁকে শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষ হলে লাশ বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগ কিংবা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।