প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কের নাভারন মোড়ে গতকাল বুধবার ভোরে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও থান কাপড়ভর্তি ট্রাক জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন। বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, আটক পণ্যের মধ্যে চার হাজার ৮০০টি কাতান শাড়ি, এক হাজার থ্রিপিস ও ১০০টি কাপড়ের থান রয়েছে। মূল্য নির্ধারণের পর এগুলো কাস্টমের শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।