ভারতীয় পণ্য জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০৫টি যানবাহন ও প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল রাজ্জাক তরফদার ও ইউএনও আজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ইউএনও জানান, ভারতের হিলিতে কালি মেলা চলছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বিরামপুর, হাকিমপুরসহ আশপাশের জেলার বাসিন্দারা ভারতের ওই মেলায় গিয়ে ভারতীয় পণ্য নিয়ে আসছে।