প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে অফিসার্স চয়েজ ব্র্যান্ডের মদ ও ফেনসিডিলসহ বেশ কিছু ভারতীয় পণ্য আটক করেছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে বিজিবির একটি টহল দল রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৩০৭ বোতল মদ ও ১০ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন পণ্যসামগ্রী আটক করা হয়। জানতে চাইলে বাংলাবাজারের সীমান্ত ফাঁড়ির হাবিলদার মনোয়ার হোসেন বলেন, অভিযান চলার সময় চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়।