ভারতীয় পণ্য জব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলদেশের (বিজিবি) সদস্যরা গত মঙ্গলবার রাতে বগুড়ার সান্তাহার জংশন স্টেশন এলাকা থেকে প্রায় নয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে। এসব মালামাল নওগাঁ বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে। বিজিবির নওগাঁ-৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজিব জানান, ঢাকাগামী কয়েকটি আন্তনগর ট্রেনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আসার খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বিজিবির একটি দল সান্তাহার জংশন স্টেশনের আশপাশে অবস্থান নেয়। পরে কালোবাজারিদের ফেলে যাওয়া প্রায় নয় লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চাদর, সোয়েটার ও নানা ধরনের প্রসাধনী জব্ধ করে বিজিবি।