প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়ায় তিন লাখ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) সদস্যরা শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী মানগাঁও গ্রাম থেকে গত সোমবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় বিড়িগুলো উদ্ধার করেন। বিড়িগুলো গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে জমা করা হয়েছে। বিজিবির চাতলাপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার হযরত আলী ভারতীয় বিড়ি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধার করা বিড়ির বাজারমূল্য তিন লাখ টাকা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা করা হবে। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবদুল মান্নান ভারতীয় বিড়ি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় বলেন, এখন বিড়ি গণনা চলছে।