ভারতীয় বিড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের দেওছড়া ফাঁড়ি চা-বাগান এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাড়ে তিন লাখ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির চাতলাপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার হযরত আলীর নেতৃত্বে বিজিবির সদস্যরা গত বুধবার ভোর সাড়ে পাঁচটায় এসব বিড়ি জব্দ করেন। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা হবে। পরে বিড়িগুলো শমশেরনগরের চাতলাপুর স্থল শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়। বিজিবি চাতলাপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার হযরত আলী বিড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।