ভারতীয় মহিষ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর কাছ থেকে গত শনিবার ১২টি ভারতীয় মহিষ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল আলম বলেন, ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে মহানন্দা সেতুর কাছ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১২টি ভারতীয় মহিষ আটক করা হয়। এ মহিষের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। আটক মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।