ভারতীয় রুপি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২১ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ শাখায় তল্লাশি চালিয়ে এসব রুপি জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কাস্টম কর্মকর্তারা জানান, নিলামের জন্য লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা দাবিদার নেই এমন জিনিসপত্রের তালিকা তৈরির কাজ চলছিল। গতকাল বেলা পৌনে একটার দিকে তল্লাশির সময় দুটি কম্বল, একটি চামড়ার ব্যাগ ও একটি বক্সের ভেতর থেকে এসব ভারতীয় মুদ্রা পাওয়া যায়।