ভারতীয় রুপিসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত রোববার ভারতীয় রুপিসহ মো. কবির মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর সেখ মো. বজলুল হক জানান, রোববার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ঘাট এলাকা থেকে কবিরকে ছয় লাখ ভারতীয় রুপিসহ গ্রেপ্তার করা হয়। কবির উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) বানী ইসরাইল জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।