ভারতীয় শাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভারত সীমান্তের কাছে গত বুধবার ভোরে বিজিবি সদস্যরা চোরাইপথে আসা ৩৫০টি ভারতীয় শাড়ি উদ্ধার করেছেন। বিজিবি জানায়, তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁদের ফাঁড়ির অদূরে সুরমা চা-বাগানের পাশে এক বিশেষ অভিযান চালান। এ সময় শাড়িগুলো জব্দ করা হয়। তবে কেউ গ্রেপ্তার হয়নি। বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম জানান, দুর্গাপূজা সামনে রেখে ভারত থেকে চোরাইপথে শাড়ি আসার কথা ছিল।