প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে গত শুক্রবার রাতে এক ট্রাক ভারতীয় শাড়ি, কাপড়সহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মিজান ফরাজী (২৬) এবং তাঁর সহকারী রিপন মোল্লা (১৬)। তাঁদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। থানা-পুলিশ সূত্র জানায়, যশোর থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে শুক্রবার রাতে টহল পুলিশের দল চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট এলাকার নরসিংহপুর থেকে ট্রাকটি আটক করে। ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।