ভারতীয় শাড়ি থ্রিপিস জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ পাগলা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করেছেন। গতকাল রোববার ভোরে মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া ফেরিঘাটে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ১৭৩টি শাড়ি ও ১০৮টি থ্রিপিস। এসবের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮২ লাখ টাকা।
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অবস্থিত কোস্টগার্ডের করপোরাল (মিডিয়া) রাশেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. হাছানুর রহমানের নেতৃত্বে লৌহজং শিমুলিয়া ফেরিঘাটে অপেক্ষারত একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ওই শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়।