ভারতীয় শাড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমানায় ফেনী নদীর সোনাপুর ঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার ১ হাজার ৩১টি ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন অলিনগর সীমান্তচৌকির (বিওপি) নায়েব সুবেদার মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল ফেনী নদীর সোনাপুর ঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় ফেনী অভিমুখী একটি নৌকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে চোরাকারবারিরা নৌকাসহ মালামাল ফেলে পালিয়ে যান। পরে নৌকায় ১ হাজার ৩১টি ভারতীয় শাড়ি পাওয়া যায়। এসব শাড়ির আনুমানিক মূল্য ৫১ লাখ ৫৫ হাজার টাকা।
৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কাজী ওবায়দুর রেজা বলেন, উদ্ধার করা শাড়ি শুল্ক গুদামে জমা ও এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।