ভারতীয় সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল মঙ্গলবার এক ভারতীয় সাংবাদিকের ক্যামেরা ছিনতাই হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
তবে ওই সাংবাদিক গণমাধ্যমের কাছে নিজের প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে পেশাগত কাজে এক সহকর্মীকে নিয়ে প্রেসক্লাব থেকে রিকশায় করে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। রিকশাটি বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে আসার পরপর একটি মোটরসাইকেলে চড়ে দুই যুবক তাঁর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়। দুই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। ব্যাগের ভেতর তাঁর দুটি ক্যামেরা, চার্জার, মাইক্রোফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু টাকা ছিল। ক্যামেরা দুটির মূল্য ছয় লাখ টাকা। এ ঘটনা জানার পর শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।