ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার মোহনপুর সীমান্তের বিপরীতে ভারতীয় সীমানায় আত্রাই নদীতে এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে। সকাল আটটার দিকে লাশ উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ফাঁড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দিনাজপুরের বর্ডার গার্ড ব্যাটালিয়ন-২৯ কে একটি চিঠি দিয়ে জানিয়েছে।
বিএসএফ তাদের চিঠিতে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তরের জন্য বিজিবিকে আমন্ত্রণ জানিয়েছে।
সীমান্তবর্তী বনতারা গ্রামের বাসিন্দারা জানান, নিহত যুবকের নাম মো. সাদেকুল ইসলাম (২০)। বাবার নাম মোকসেদুল ইসলাম। বাড়ি বনতারা গ্রামে। তিনি ভারতীয় সীমানায় তাঁর নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ‘ঘটনার কথা শুনেছি। লাশ না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়ে কোনো কিছু বলা যাবে না।’