ভারতীয় সেনা পোশাক ও অস্ত্রসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে অস্ত্র, গুলি ও ভারতীয় সেনাবাহিনীর এক সেট পোশাকসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন খাগড়াছড়ি ১ নম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কালিবন্ধু ত্রিপুরা (৪৫) ও তাঁর ছেলে যতন কুমার ত্রিপুরা (২৭)।
খাগড়াছড়ির সেনা রিজিয়নের জিটু আই মেজর নাছির উল হাছান বলেন, কালিবন্ধু ত্রিপুরার বাড়িতে অস্ত্র রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি বন্দুক, তিনটি গুলি, ভারতীয় সেনাবাহিনীর পোশাক, ভারতীয় মুদ্রা ও একটি দূরবীক্ষণ যন্ত্র উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছু উদ্দিন ভূঁইয়া বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে।