ভারতীয় ১০ জেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকার করায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ভারতের ১০ জেলেকে আটক করেছেন। গত শুক্রবার তাঁদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
নৌবাহিনীর টহল জাহাজ বিএনএস কর্ণফুলীর পেটি অফিসার এম শাহ আলম বলেন, মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগর থেকে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমাণ মাছসহ ওই জেলেদের আটক করা হয়। শুক্রবার দুপুরে তাঁদের মংলা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এম শাহ আলম বাদী হয়ে ওই জেলেদের বিরুদ্ধে মংলা থানায় মামলা করেছেন।
আটক জেলেদের মধ্যে রয়েছেন অমল দাস, সৌরভ দাস, একাদশী মণ্ডল, সঞ্জিত দাস, হারাধন দাস, কিশোর দাস, প্রভাত দাস, শ্বেত দাস প্রমুখ। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার বিভিন্ন গ্রামে।