ভারতীয়সহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের মামুদো নদীর ফিরিঙ্গি এলাকা থেকে তিনজন ভারতীয়সহ ছয়জনকে আটক করা হয়েছে।  সোমবার রাতে আটক করার পর ছয়জনকে বন বিভাগের হেফাজতে রাখা হয়।এ সময় একটি ট্রলারসহ ২১টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। গতকাল গরুসহ আটক ছয়জনকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফুলতলী থানার রিয়াজুল মিস্ত্রী (২৫), সহিদুল সরদার (৩০), সাইদুর লস্কর (৪৭) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রাশিদুল ইসলাম (২২), তাকবির কাগুজি (৩০), ইসরাফিল বরকন্দাজ (২৩)। শ্যামনগর থানার ওসি ইনামুল হক গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় মামলা হয়নি।