ভারতে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার রাজস্থান রাজ্যের আলওয়ার জেলার ভিওয়াদি বাণিজ্যিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ইতিমধ্যে এসব অভিবাসীর বিরুদ্ধে অভিযান চলছে। আলম শেখ, রেশমা, আবদুল্লাহ, লুবিনি, মোহাম্মদ জারুল, জোহরাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সবাই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।’ গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। টাইমস অব ইন্ডিয়া