ভারতে পাচারকালে নারী-শিশুসহ ছয়জন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে গতকাল শুক্রবার দুই নারী, এক শিশুসহ ছয়জনকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁদের সাতক্ষীরা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি এলাকার ইব্রাহীম গাজি ও মফিজুল ইসলাম, দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের এবাদুল ইসলাম, কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের আছিরা খাতুন এবং পাইকগাছা উপজেলার খরিয়া গ্রামের জোহরা খাতুন ও তাঁর মেয়েশিশু মিম আক্তার।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।