ভারতে পাচারের সময় চার নারী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে পাচারের সময় চার নারীকে উদ্ধার করেছে বিজিবি। সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা সীমান্ত থেকে গতকাল রোববার ভোরে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকারী সন্দেহে নেত্রকোনা জেলার রৌহা গ্রামের সেলিনা আক্তার (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া নারীরা হলেন নওগাঁর মহাদেবপুর এলাকার আসমা আক্তার, জামালপুরের বকশীগঞ্জ এলাকার মনি আক্তার ও নূর সাথী আক্তার, ময়মনসিংহ সদর উপজেলার ফাতেমা আক্তার।
শাখরা সীমান্ত চৌকির (বিওপি) হাবিলদার মো. আসাদুজ্জামান জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তাঁদের এখানে আনা হয়। একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে ওই চার নারীকে দেবহাটার শাখরা সীমান্তে এনে জড়ো করে। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।