প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ুর একটি বাড়িতে অভিযান চালিয়ে এক ‘বাংলাদেশি’ নারীকে উদ্ধার করেছে পুলিশ। পরে একজন দোভাষীর সহায়তায় তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, ওই নারী ঢাকার বাসিন্দা। কিছুসংখ্যক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে বাংলাদেশ থেকে অপহরণ করে। পরে ওই বাড়িতে দীর্ঘদিন ধরে তাঁকে বন্দী করে রাখা হয়। সেখানে তাঁকে জোর করে যৌনকর্মে বাধ্য করা হয়। তাঁকে একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। পিটিআই