ভারতে যাওয়ার সময় আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার ভোরে সাতজনকে আটক করেছে বিজিবি। বিজিবির গাজীপুর ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেন জানান, একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা কয়েকজন বাংলাদেশিকে ভারতে পাচারের উদ্দেশ্যে লক্ষ্মীখালী শ্মশানঘাট সীমান্তের বেড়িবাঁধের ওপর জড়ো করেছে—এমন খবর পেয়ে বিজিবির টহল দলের সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের থানায় সোপর্দ করে মামলা করা হয়।