ভালুকা থেকে অপহৃত শিশু নেত্রকোনায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে নাসরিন নামের এক শিশুকে অপহরণের একদিন পর নেত্রকোনা শহরের সাতপাই এলাকার একটি মেস থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
উদ্ধার হওয়া নাসরিন (৫) নেত্রকোনার মদন উপজেলার জঙ্গলটেঙ্গা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজন হলেন বারহাট্টা উপজেলার হেলুচিয়া গ্রামের রাকিবুল হাসান (২৪) ও নল্লা গ্রামের মো. বারী (২২)। পুলিশ পারিবারিক সূত্রে জানা জানা গেছে, নাসির উদ্দিন, রাকিবুল হাসান ও বারী ভালুকা উপজেলার সিড স্টোর এলাকায় পাশাপাশি বাসায় থেকে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন।