ভালুকায় অজ্ঞান পার্টির কবলে তিন শ্রমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন তিন নির্মাণশ্রমিক।
অজ্ঞান পার্টির কবলে পড়া তিনজন হলেন বিয়ার আলী, ফিরোজ মিয়া ও সবুজ মিয়া। তাঁদের তিনজনের বাড়িই শেরপুর জেলায়। নারায়ণগঞ্জে তাঁরা নির্মাণশ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসে চড়ে তাঁরা শেরপুর যাচ্ছিলেন। ভালুকা উপজেলার আমতলী এলাকায় চলন্ত বাসে অজ্ঞান পার্টির লোকজন জুস খাইয়ে তাঁদের অচেতন করে সর্বস্ব লুটে নেয়।