ভালুকায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার গাদুমিয়া গ্রামে গত সোমবার লিপি আক্তার (২১) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী উজ্জ্বল মিয়া শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
ভালুকায় নিহত গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গাদুমিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে উজ্জ্বল মিয়ার (২৫) সঙ্গে তিন বছর আগে একই গ্রামের আমির আলী ফকিরের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয়। গত সোমবার গভীর রাতে লিপি আক্তারের সঙ্গে উজ্জ্বল মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে উজ্জ্বল লিপিকে শ্বাসরোধে হত্যা করে।
দাউদকান্দির লক্ষ্মীপুর গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে জমিলা আক্তার (২৬) ভিক্ষা করে আয় করা টাকার একটি অংশ তাঁর খালাতো বোনের স্বামীর কাছে জমা রাখতেন। টাকা জমা রাখায় খালাতো বোনের স্বামীর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক হয়। এ নিয়ে খালাতো বোন এবং তাঁর ছেলেমেয়েরা তাঁকে সন্দেহ করতেন। এ ঘটনায় জমিলার ছোট বোন জোসনা বেগম পাঁচজনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।