ভাষানটেকে গুলিবিদ্ধ ঠিকাদারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেক এলাকায় গুলিবিদ্ধ ঠিকাদার মো. জামাল (৪০) আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জামাল মারা যান। তাঁর পেটে বেশ কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, ১১ এপ্রিল দুপুরে ভাষানটেক এলাকায় জামালকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা পর আজ তিনি মারা যান। জামাল হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখন হত্যাকারীর নাম প্রকাশ করা যাচ্ছে না। জামালের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১২টি মামলা রয়েছে। কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।