প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের জলকপাট (স্লুইসগেট) সংলগ্ন খালের মধ্য থেকে ভাসমান অবস্থায় আবুল হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলাপাড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আবুল হোসেন লক্ষ্মীপাড়া গ্রামের বাসিন্দা। নিহত যুবকের বাবা খবির হোসেন বলেন, আবুল হোসেন ঢাকায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত। গত শুক্রবার সে বাড়িতে আসে। সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার স্থানীয় জেলেরা মাইটভাঙ্গা গ্রামের জলকপাটসংলগ্ন খালের মধ্যে মাছ শিকারের সময় একটি লাশ দেখতে পান। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, নিহত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি|