ভাসমান লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা গ্রামে মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের (৩২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, গতকাল দুপুরে স্থানীয়রা নদীর তীরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ১৫-২০ দিন আগে ওই ব্যক্তির মৃত্যুহয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোলা প্রতিনিধি|