ভাসানটেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাসানটেক এলাকার শিল্পিরটেকের বালুর মাঠ থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
লাশের গায়ে চেক শার্টের ওপর সাদা জ্যাকেট ও পরনে নীল জিনসের প্যান্ট ছিল। পায়ে ছিল চকলেট রঙের জুতা।
ভাসানটেক থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন তুহিন লাশটি উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসেন।
মর্গে সংরক্ষিত তথ্য থেকে জানা যায়, ওই ব্যক্তির বাঁ কানে ও বুকের বাঁ পাশে পিস্তলের গুলির ছিদ্র রয়েছে।
বেলা দুইটা পর্যন্ত ওই লাশের খোঁজে কাউকে মর্গে আসতে দেখা যায়নি।